শুদ্ধাচার পুরস্কার পেলেন চুনারুঘাটের ইউএনও সিদ্ধার্থ ভৌমিক
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:১৫ AM

শুদ্ধাচার পুরস্কার পেলেন চুনারুঘাটের ইউএনও সিদ্ধার্থ ভৌমিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৩ ০৫:০৬:৩৬ AM

শুদ্ধাচার পুরস্কার পেলেন চুনারুঘাটের ইউএনও সিদ্ধার্থ ভৌমিক

ছবি সংগৃহীত


২০২১-২০২২ অর্থবছরের জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার পেলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (  ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক। সোমবার (২৬ জুন) হবিগঞ্জ  জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইশরাত জাহান তার হাতে পুরস্কার তুলে দেন।

হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়  তথ্যমতে, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সু-শাসন প্রতিষ্ঠার অভিলক্ষে পেশাগত জ্ঞান, দক্ষতা এবং ই-ফাইলিং সহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক অর্জনের স্বীকৃতি স্বরূপ তিনি শুদ্ধাচার পুরস্কার ২০২২- ২০২৩ লাভ করেন।

উল্লেখ্য, ২০২১ সালের চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন সিদ্ধার্থ ভৌমিক। যোগদানের পর থেকে তিনি সুষ্ঠুভাবে অফিস ব্যবস্থাপনা, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সু-নিপুণভাবে ত্বরান্বিত করা, দুর্নীতি ও অনিয়মমুক্ত প্রশাসন ব্যবস্থা বজায় রাখা সহ সামাজিক অবক্ষয়ের কারণ চিহ্নিত করে তাৎক্ষনিক তা দূরীকরণে ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি নাগরিক সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

শুদ্ধাচার পুরস্কার পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে ইউএনও সিদ্ধার্থ ভৌমিক বলেন, জেলা প্রশাসক স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নির্দেশনা মোতাবেক জনগণের মাঝে সরাসরি সেবা পৌঁছে দিতে চেষ্টা করে যাচ্ছি। কর্মক্ষেত্রে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলার সকল সরকারি কর্মকর্তা, উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী , জনপ্রতিনিধিবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ,সুশীল সমাজসহ সকলের সহযোগিতা পেয়েছি বলেই এ অর্জন সম্ভব হয়েছে। যেকোনো কাজ সমষ্টিগত ভাবে করলে তার ফলাফল ভাল হবেই। আর কাজের স্বীকৃতি পাবার ফলে, কাজের গতি আরও বৃদ্ধি পাবে। এই পুরস্কার তাকে আরও বেশী দায়িত্বশীল হতে সহযোগিতা করবে বলে তিনি জানান।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি
সিলেটে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে
বাতিল হলো সালমান শাহ’র ম'রদেহ তোলার নির্দেশ
ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় ব*ঞ্চিত প্রকৃত কৃষকরা, স্ব*জনপ্রীতির অ*ভিযোগ
নবীগঞ্জের ক্ষ*তিগ্রস্ত কৃষকদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শাহজালাল (র.) মাজারের ডেকচি ও দানবাক্সে ৪ দিনে জমা ১৭ লাখ ৬৫ হাজার টাকা
জগন্নাথপুরে খাসজমিতে বসবাসকারী ৫ পরিবারকে অ*বরুদ্ধ করার অভিযোগ