নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র
দুইদিন পর মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে মসলা জাতীয় পণ্যগুলোর দামের সাথে বেড়েছে পানের দাম।মাংসের স্বাদ বাড়াতে মসলা হচ্ছে প্রধান উপকরণ। এরই মধ্যে কোরবানিতে অন্যতম প্রয়োজনীয় মসলা পণ্য পেঁয়াজ আদা-রসুন, জিরাসহ সকল মসলা জাতীয় পণ্যের বাজার ঊর্ধ্বমুখী। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।
মঙ্গলবার ২৭ জুন স্থানীয় সালুটিকর বাজারে সরেজমিনে দেখা যায়,আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে দোকানে দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়।বাদ নেই খোলাবাজারের খুচরা দোকান। তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছাড়া অতিরিক্ত কিছু ক্রয় করছে না ক্রেতারা।তারমধ্যে রয়েছে তৈল পেঁয়াজ আদা রসুন জিরা সহ সকল মসলা জাতীয় পণ্য। নিত্যপণ্যের বাজারে নতুন করে মসলার দাম বাড়ায় বড় বিপদের মুখে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। কোরবানি ঈদে নিত্যপণ্যের মতো মসলাও অপরিহার্য পণ্য। কারণ রান্নায় অবশ্যই মসলা ব্যবহার করতে হয়। পেঁয়াজ কেজিতে বেড়েছে ৭ টাকা রসুন ১০ টাকা আদা ৫০ টাকা। সবকিছুকে ছাড়িয়ে উড়াল দিয়েছে জিরা। কিছুদিন আগেও ৬০০ টাকারও জিরা এখন আটশ পঞ্চাশ টাকা কেজি। জিরার সাথে মিতালী করে বাজারে বেড়েছে পানের দাম। গতকালকের একশত বিশ টাকার পান আজকের বাজারে দুইশত টাকা মুট। ক্রেতারা বলছেন ইদ আসলেই বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় পুণ্যের দাম।বর্তমান ঈদেও এর ব্যতিক্রম হয়নি।
সালুটিকর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সামসুদ্দিন বলেন,ঈদকে কেন্দ্র করে মসলা জাতীয় কিছু পুণ্যের দাম বাড়ায় দোকানে ক্রেতা কম।ক্রেতারা তাদের প্রয়োজনীয় পুণ্য ছাড়া আর তেমন কিছু ক্রয় করছেন না।
জৈন্তাবার্তা/এমকে




