ঝিনাইদহ শহরের দুই জায়গায় ১৪৪ ধারা জারি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

ঝিনাইদহ শহরের দুই জায়গায় ১৪৪ ধারা জারি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৪ ০৩:৪৮:২২ পূর্বাহ্ন

ঝিনাইদহ শহরের দুই জায়গায় ১৪৪ ধারা জারি


ঝিনাইদহ-২ আসনের দুই প্রার্থীর পক্ষে জেলা শহরে নির্বাচনী সভা আহ্বান করা হয়েছে। অলাদা জায়গায় হলেও এই দুই জনসভা ঘিরে শহরে উত্তেজনা দেখা দিয়েছে। ফলে সহিংসতা এড়াতে দুই জনসভাস্থল এবং আশপাশে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির পক্ষে বিকেল ৩টায় জনসভা আহ্বান করা হয়। একই সময়ে শহরের ওয়াজির আলী স্কুল মাঠ প্রাঙ্গণে জনসভা করার ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুলও।

ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, শহরে একই সময়ে জনসভা আহ্বান করা হয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল