সিলেটে কখন কোথায় ঈদুল আজহার জামাত
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৪ AM

সিলেটে কখন কোথায় ঈদুল আজহার জামাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৩ ০৮:১৬:৩৫ AM

সিলেটে কখন কোথায় ঈদুল আজহার জামাত

ফাইল ফটো


বৃহস্পতিবার সিলেটসহ সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এবছর সিলেট মহানগর ও জেলায় প্রায় ৩ হাজারের অধিক ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সিলেট মহানগরের শাহী ঈদগাহ ময়দানে। পাঠকদের জন্য উল্লেখযোগ্য মসজিদ ও ঈদগাহের ঈদের জামাতের সময়সূচি দেওয়া হলো।

শাহী ঈদগাহ ময়দান: সকাল ৮টায় সিলেট মহানগরের প্রধান ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। নামাজের আগে বয়ান পেশ করবেন ও ইমামতি করবেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।

জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ: সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব।

দরগাহে হযরত শাহ জালাল (রহ.) জামে মসজিদ: দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মুফতি মাওলানা আসজাদ হোসাইন।

সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ: আন্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী । উল্লেখ্য, এ জামাতে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে।

কালেক্টরেট জামে মসজিদ: সিলেট মহানগরের বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। নামাজের আগে বয়ান পেশ করবেন এবং নামাজে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহ আলম।

কুদরত উল্লাহ জামে মসজিদ: প্রতিবছরের ন্যায় এবারও বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আযহার পৃথক ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ও তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে।


জৈন্তা বার্তা/ শাহিদ হাতিমী



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট