একদিনেই ৪২ প্রার্থী-সমর্থকের বিরুদ্ধে মামলা ইসির
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

একদিনেই ৪২ প্রার্থী-সমর্থকের বিরুদ্ধে মামলা ইসির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৪ ১১:৪৩:৪১ পূর্বাহ্ন

একদিনেই ৪২ প্রার্থী-সমর্থকের বিরুদ্ধে মামলা ইসির

ছবি: সংগৃহীত


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনের বাংলাদেশ আওয়ামী লীগের ৪ জনসহ ১০ প্রার্থীর বিরুদ্ধে মামলা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদেরসহ কমিশন মোট ৫১টি মামলা করেছে ৬০ জনের মতো কর্মী-সমর্থকের বিরুদ্ধে।

ইসির আইন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ৮ প্রার্থীসহ ৫০ জনের বিরুদ্ধে ৪২টি মামলা দায়েরের সিদ্ধান্ত দিয়েছে কমিশন। এক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তাদের বাদী হয়ে মামলা দায়েরে জন্য বলা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী-৪ আসনের আবুল কালাম আজাদ ও নোয়াখালী-২ আসনে মোরশেদ আলম, একই আসনের স্বতন্ত্র আতাউর রহমান; জয়পুরহাট-২ আসনে স্বতন্ত্র গোলাম মাহফুজ চৌধুরী, ঠাঁকুরগাঁও-২ আসনের স্বতন্ত্র মো. আলী আসলাম, নেত্রকোণা-১ আসনের স্বতন্ত্র জান্নাতুল ফেরদৌস আরা, মাগুরা-২ আসনে জাতীয় পার্টির মো. মুরাদ আলী ও মেহেরপুর-১ আসনে স্বতন্ত্র আব্দুল মান্নানের বিরুদ্ধে এদিন মামলা দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে ইসি।

এর আগে ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী আব্দুল হাই ও চট্টগ্রাম-১৬ আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানসহ অন্যদের বিরুদ্ধে মামলা দিয়েছে ইসি। ৭ জানুয়ারি ২৯৯ আসনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট হবে। নির্বাচনে ২৮টি দল ও স্বতন্ত্র থেকে মাট এক হাজার ৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক