নারায়ণগঞ্জে পিকআপে অগ্নিসংযোগ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে পিকআপে অগ্নিসংযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০১/২০২৪ ০৯:০৬:৪৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে পিকআপে অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত


নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটিতে পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পঞ্চবটি রহমান নিটওয়্যারের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ করেই একটি পিকআপে আগুন জ্বলতে দেখা যায়। পরে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফতুল্লা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান এহসানুল হক  বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলে। 

ফতুল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, অজ্ঞাতনামা ব্যক্তিরা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল