নারায়ণগঞ্জে কক্সবাজারগামী বাসে বোমাসদৃশ বস্তুর সন্ধান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে কক্সবাজারগামী বাসে বোমাসদৃশ বস্তুর সন্ধান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০১/২০২৪ ১১:২১:২৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে কক্সবাজারগামী বাসে বোমাসদৃশ বস্তুর সন্ধান

ছবি: সংগৃহীত


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। সিদ্ধিরগঞ্জের মৌচাকে কক্সবাজারগামী বেঙ্গল পরিবহনের গাড়ির ভেতরে এটি পাওয়া গেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে৷ বস্তুটি বোমা কি না, তা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক৷

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের এক যাত্রী বোমাসদৃশ ওই বস্তু দেখতে পেয়ে সবাইকে জানান৷ মুহূর্তেই বাস থেকে সকলে নেমে যান। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বলেন, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। বস্তুটি বোমা কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে৷

এর আগে সন্ধ্যায় জেলার ফতুল্লার পঞ্চবটিতে একটা পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। 

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল