দুই শতাংশ ভোট পড়লেই নির্বাচন হয়ে যাবে : সিইসি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

দুই শতাংশ ভোট পড়লেই নির্বাচন হয়ে যাবে : সিইসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০১/২০২৪ ০৬:০৪:৫৬ পূর্বাহ্ন

দুই শতাংশ ভোট পড়লেই নির্বাচন হয়ে যাবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।


দুই শতাংশ ভোট পড়লেই নির্বাচন হয়ে যাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

কত শতাংশ ভোট পড়লে নির্বাচন কমিশন সন্তুষ্ট হবে, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, কত শতাংশ ভোট পড়লে আমি খুশি হবো, এ বিষয়ে এখন কথা বলা কঠিন। তবে দুই শতাংশ ভোট পড়লেই নির্বাচন হয়ে যাবে। কত শতাংশ পড়লে একটা নির্বাচন গ্রহণযাগ্য হবে, সেটা নিয়েও অনেক বিতর্ক আছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের একজন কর্মকর্তাও পোলিংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না। নির্বাচন সর্বাধিক গ্রহণযোগ্য করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।‌‌ রিটার্নিং কর্মকর্তারা সরকারি কর্মকর্তা। তাদের সচেতন করার জন্য সর্বোচ্চ প্রশিক্ষণ দেয়া হয়েছে।

একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে না, এ অবস্থায় নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিলে এটি আরো গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হতো। তারা ভোটারদের ভোটদান থেকে বিরত থাকতে বলেছেন। আমরা বলব, ভোটারদের ভোট দিতে আসা উচিত।

সংবাদ সম্মেলনে দেশী-বিদেশী সাংবাদিক ছাড়াও নির্বাচন কমিশনারদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো: আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো: আলমগীর, আনিছুর রহমান, ইসি সচিব মো. জাহাংগীর আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক