বাংলাদেশের নির্বাচন নিয়ে হতাশ কানাডা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

বাংলাদেশের নির্বাচন নিয়ে হতাশ কানাডা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০১/২০২৪ ০৪:৩৯:৩১ পূর্বাহ্ন

বাংলাদেশের নির্বাচন নিয়ে হতাশ কানাডা

বাংলাদেশের নির্বাচন নিয়ে হতাশ কানাডা।


যে গণতান্ত্রিক মূলনীতি ও স্বাধীনতার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ তা পূরণ হয়নি সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে। এ জন্য হতাশা প্রকাশ করেছে কানাডা। বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ মৌলিক স্বাধীনতা, গণতন্ত্রের পথে, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সামনে এগিয়ে যেতে সব দলের প্রতি স্বচ্ছতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। ৯ই জানুয়ারি দেয়া কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা বলেছে। এতে তারা আরও বলেছে, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা ও সমর্থন করে কানাডা। নির্বাচনকে সামনে রেখে এবং নির্বাচন চলাকালীন যে ভীতিপ্রদর্শন ও সহিংস ঘটনা ঘটেছে তার নিন্দা জানায় তারা।

বিবৃতিতে বলা হয়, এসব সহিংসতায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের সহানুভূতি। গণতন্ত্রের যে মূলনীতি ও স্বাধীনতার ওপর ভিত্তি করে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তা পূরণ করতে পারেনি এই নির্বাচনী প্রক্রিয়া। এ জন্য হতাশা প্রকাশ করছে কানাডা। একই সঙ্গে বিবৃতিতে আরও বলা হয়, একটি শক্তিশালী ও সুস্থ গণতন্ত্র নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ হলো একটি কার্যকর বিরোধী দল, নিরপেক্ষ গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা।

এতে আরও বলা হয়, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশকে প্রথমে যে কয়েকটি দেশ স্বীকৃতি দিয়েছিল কানাডা তার অন্যতম। এখনও একটি স্থিতিশীল, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক ভবিষ্যতের যে আকাঙ্ক্ষা বাংলাদেশি জনগণের মধ্যে তাতে সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ কানাডা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক