সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জের সিদ্ধান্ত থেকে সরল গ্রামীণফোন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জের সিদ্ধান্ত থেকে সরল গ্রামীণফোন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০১/২০২৪ ১১:২৮:৪৪ পূর্বাহ্ন

সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জের সিদ্ধান্ত থেকে সরল গ্রামীণফোন

ফাইল ছবি


দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন রিচার্জে সর্বনিম্ন সীমা ৩০ টাকা করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। কোম্পানিটির গ্রাহকেরা আগের মতো সর্বনিম্ন ২০ টাকাই রিচার্জ করতে পারবেন।  গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, আমরা এটা এখন বাস্তবায়ন করছি না। এ বিষয়ে বিটিআরসি এর সঙ্গে অলোচনা হবে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।'

'এখানে উল্লেখ্য যে সর্বনিম্ন ব্যালান্স রিচার্জ ৩০ টাকা করার যে বিষয়টি আমরা বিবেচনা করেছিলাম, সেই ক্ষেত্রে গ্রাহক সুবিধার্থে বর্তমানে আমাদের আরও বিভিন্ন ধরনের যে রিচার্জ অপশনগুলো রয়েছে যেমন - ১৪ টাকা, ১৯ টাকা  এবং ২৯ টাকা রিচার্জে মিনিট প্যাক, ২০ টাকার ব্যালান্স রিচার্জ কার্ড, ১৪ টাকা ও ১৯ টাকার মিনিট ও ডাটা কার্ড, ২৯ টাকার ডাটা কার্ড;  সর্বনিম্ন ব্যালান্স রিচার্জ ৩০ টাকা হলেও, অন্যান্য এই অপশনগুলো গ্রাহকরা ব্যবহার করতে পারতেন।'

মঙ্গলবার গ্রামীণফোন গ্রাহকদের কাছে একটি খুদেবার্তা পাঠায়। এতে বলা হয়, ১০ জানুয়ারি থেকে রিচার্জের সর্বনিম্ন পরিমাণ ৩০ টাকা হবে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিতর্ক শুরু হয়। আসে 

ফেসবুক এক ব্যবহারকারী লেখেন, এক বারের বেশি রিচার্জ নয়। আসুন গ্রামীণফোন বয়কট করি। টেলিটক ব্যবহার করি, দেশের টাকা দেশে রাখি। 

আরেক ব্যবহারকারী লেখেন,  তাদের কাছে ৩০ টাকা সামান্য হলেও, এ দেশের হাজারো খেটে খাওয়া মানুষের কাছে ৩০ টাকা এক বেলা খবারের বিল।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল