নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৪ ১২:৫৩:৪৮ অপরাহ্ন

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০


নাটোরের লালপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গোধূরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ওই হাসপাতাল থেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গুরুতর আহতরা হলেন, ঝিনাইদহের ট্রাকচালক শফিউল ইসলাম (৪০), চালকের সহকারী পঞ্চগড় জেলার আব্দুল কাদের (১৭), বাসযাত্রী রাজশাহী বাঘা উপজেলার বাসিন্দা রুবেল আহমেদ (৩২) ও তার ভাই উজ্জ্বল আলম (৩৬)।

এ বিষয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা একরামুল হোসেন জানান, ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ৫-৬ জন আহত হয়েছেন, যারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল