বারডেমের পরিচালক হলেন মমেকের ‘আলোচিত’ ডা. নাসির
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

বারডেমের পরিচালক হলেন মমেকের ‘আলোচিত’ ডা. নাসির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০১/২০২৪ ১২:৪১:৫৩ অপরাহ্ন

বারডেমের পরিচালক হলেন মমেকের ‘আলোচিত’ ডা. নাসির


রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আলোচিত ও জনপ্রিয় সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন আহমেদ।

সোমবার (১৫ জানুয়ারি) ডা. মো. নাসির উদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘ সময় পর গত ১১ জানুয়ারি থেকে আবারও আমার আপন কর্তব্যে ফিরলাম। অবসরের প্রায় সাড়ে ৩ বছর পর এবার বারডেম জেনারেল হাসপাতালের পরিচালক হিসেবে যোগদান করেছি। দোয়া প্রার্থী, যেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মতো ভালো কিছু করতে পারি।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দীন আহমেদ ২০২০ সালের ১৬ জুলাই মমেক হাসপাতালের পরিচালক হিসেবে শেষ কর্মদিবসে দায়িত্ব পালন করেন। পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় মমেক হাসপাতালে ওয়ানস্টপ সার্ভিস চালুর পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্যসেবায় অভাবনীয় পরিবর্তন সাধিত হয়, যা স্থানীয় পর্যায়ে সব মহলে প্রশংসা কুড়ায়। একই সঙ্গে দেশের অন্যান্য হাসপাতালের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়।

জানা গেছে, সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের ৫ দিনের মাথায় ওই বছরের (২০২০) ৩০ জুলাই সরকারি চাকরি থেকে অবসরে যান তিনি। এর ৩ বছর ৫ মাস পর বারডেম জেনারেল হাসপাতালে পরিচালক হিসেবে যোগ দেন তিনি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক