তিন দিনেও উদ্ধার হয়নি ফেরি রজনীগন্ধা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

তিন দিনেও উদ্ধার হয়নি ফেরি রজনীগন্ধা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০১/২০২৪ ১২:০০:২১ অপরাহ্ন

তিন দিনেও উদ্ধার হয়নি ফেরি রজনীগন্ধা

ছবি: সংগৃহীত


তিন দিনেও উদ্ধার হয়নি মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা। তবে আগামী দুই দিনে ফেরিটি উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় পাটুরিয়া ফেরিঘাটে রজনীগন্ধার উদ্ধার কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বলেন, গত দুই দিনে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম তিনটি ট্রাক উদ্ধার করেছে। উদ্ধারকাজের তৃতীয় দিনে আজ দুপুর সোয়া ২টার দিকে প্রত্যয় নামের উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে আসে। এর কিছুক্ষণ পর ফেরির উদ্ধার অভিযানে যোগ দেয়। এ ছাড়া আজ দুপুর থেকে এয়ার লিফটিং ব্যাগ স্থাপনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত দশটি ব্যাগ বসানো হয়েছে।

তিনি আরও বলেন, আগামীকাল শনিবার উদ্ধার অভিযানে ব্যাগগুলোর টেকনিক্যালি ব্যবহারের মাধ্যমে ফেরিটিকে ভাসানোর চেষ্টা করা হবে। যদি কোনো কারণে তা সম্ভব না হয় তাহলে অন্য প্রক্রিয়া অনুসরণ করা হবে। আর প্রত্যয়কে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম সহায়তা করবে। এ ছাড়া ঝিনাই-১ নামের আরেকটি উদ্ধারকারী জাহাজ এসে সহায়তা করবে।

আরিফ আহমেদ মোস্তফা বলেন, প্রতিটি কাজই চ্যালেঞ্জিং। নদীতে স্রোত ও বালু আছে। এর মধ্যেই সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। আশা করছি সব ঠিক থাকলে আগামী দুই দিনে ফেরিটি উদ্ধার করা সম্ভব হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল