ডুবে যাওয়া ফেরি ভাসাতে কাজ করছে প্রত্যয়!
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

ডুবে যাওয়া ফেরি ভাসাতে কাজ করছে প্রত্যয়!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০১/২০২৪ ০১:৫৬:১৪ পূর্বাহ্ন

ডুবে যাওয়া ফেরি ভাসাতে কাজ করছে প্রত্যয়!


মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিতে পানি প্রবেশ করে ধীরে ধীরে সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে যায় রজনীগন্ধা নামের ইউটিলিটি ফেরি। ফেরিতে থাকা নয়টি যানবাহনের মধ্যে তিনটিকে উদ্ধার করা হয়েছে বাকি যানবাহনসহ ফেরির সহকারী মাস্টারের কোনো হদিস পায়নি।

শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক (মেরিন) আব্দুর রহিম। ডুবে যাওয়া ফেরি পদ্মা নদীতে ভাসাতে ওয়ারিংয়ের কাজ করছে প্রত্যয়ের স্টাফসহ ফায়ার সার্ভিস ও নৌবাহিনী ডুবুরি দল।

তিনি আরও বলেন, গত বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে কুয়াশার কারণে নোঙর করা অবস্থায় নয়টি যানবাহন নিয়ে ধীরে ধীরে পানির নিচে নিমজ্জিত হয়ে যায়। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে উদ্ধারকারী জাহাজ হামজা আসে এবং তার পরদিন আরও একটি জাহাজ রুস্তম উদ্ধার কাজে যুক্ত হয়। সর্বশেষ গতকাল (১৯ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে প্রত্যয় নামের আরও একটি উদ্ধারকারী জাহাজ দুর্ঘটনাস্থলে এসে পৌঁছে। প্রত্যয় এখন ডুবে যাওয়া ফেরির নিচ দিয়ে লিফটিং পদ্ধতিতে সলিংয়ের কাজ চলমান আছে সকাল থেকে। এখন পানির নিচে ওয়ারিংয়ের কাজ করবে।

বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম বলে, আপনারা জানেন আমাদের প্রত্যয়ের ক্ষমতা আড়াইশো টন কিন্তু ফেরিটি ওজন দুইশত ৮০ টন। অন্যদিকে কাঁদা বালু ঢুকে ডুবে যাওয়া ফেরির ওজন আরও কিছুটা বেড়ে গেছে। এখন ডুবে যাওয়া ফেরিতে বেলুন ঢুকিয়ে প্রেসার দিলে হয়ত চাপ কিছুটা কমকনো যাবে। আশাকরি গত দুই একদিনের ভেতর আমরা ফল পাবো।  

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল