স্বতন্ত্ররা অর্থের পাহাড় ঢেলে বিজয়ী হয়েছেন: মন্ত্রী আব্দুর রহমান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

স্বতন্ত্ররা অর্থের পাহাড় ঢেলে বিজয়ী হয়েছেন: মন্ত্রী আব্দুর রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০১/২০২৪ ১১:৫৮:২৫ পূর্বাহ্ন

স্বতন্ত্ররা অর্থের পাহাড় ঢেলে বিজয়ী হয়েছেন: মন্ত্রী আব্দুর রহমান

ছবি: সংগৃহীত


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, আওয়ামী লীগকে ঢেলে সাজাতে হবে। কোনো পদে নব্য হাইব্রিডদের জায়গা হবে না। যে আওয়ামী লীগ নেতা অর্থের কাছে বিক্রি হয়, সে আওয়ামী লীগ আমার দরকার নেই।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের আলীপুর মোড়ে মুজিব সড়কে জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, নির্বাচনে জয় পরাজয় আছে। নির্বাচনে জয়ের অনেক কৌশলও আছে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বী নির্বাচন করার জন্য অনেক স্বতন্ত্রকেও নির্বাচন করার সুযোগ করে দেওয়া হয়েছিল। কিন্তু আমার একটা পরিসংখ্যান আছে এবং এই পরিসংখ্যানের কথা আগামী জাতীয় নির্বাহী কমিটির সভায় আমি নিজে তুলব। যারা অর্থহীন স্বতন্ত্র ছিল তারা বিজয়ী  হতে পারেনি। স্বতন্ত্র যারা যেখানে বিজয়ী হয়েছে অর্থের পাহাড় ঢেলে বিজয়ী হয়েছে। তারা ব্যক্তি হিসেবে বিজয়ী হয়নি। তাদের অর্থই বিজয়ী হয়েছে।

তিনি বলেন, আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই এই সংগঠনকে ঢেলে সাজাতে হবে। এই সংগঠনের মধ্যে কোনো অনুপ্রবেশকারীর জায়গা থাকবে না। কোনো নব্য হাইব্রিডের জায়গা এই সংগঠনে থাকবে না। সারা জীবন যারা আদর্শিক রাজনীতির জন্য মাঠে ময়দানে চিৎকার করেছে তারা যদি সামান্য অর্থের কাছে বিক্রি হয়ে যায় সেই আওয়ামী লীগের আমার দরকার নেই, শেখ হাসিনার দরকার নেই।

নিজের নির্বাচনী এলাকা ফরিদপুর-১ (বোয়ালমারী আলফাডাঙ্গা ও মধুখালী) আসন সম্পর্কে মন্ত্রী বলেন, আমি শুনেছি আমার নির্বাচনী এলাকায় ৯২ কোটি টাকা খরচ করা হয়েছে এবং ৫০ হাজার মানুষকে বিকাশ করে টাকা দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম জায়গায় আমার দলের নেতাকর্মীদের তাদের দলে ভিড়িয়েছে। নানাবিধ চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে আমি বিজয়ী হয়েছি। বিজয়ী হওয়ার পর আমি বর্ধিত না আমি অহংকারী না, আমি বিজয়ী হওয়ার পরে আরও বেশি বিনয়ী হয়েছি।

আব্দুর রহমান বলেন, আজকে এই ফরিদপুর, বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী, ভাঙ্গা, সদরপুর, নগরকান্দা, সালথা ও চরভদ্রাসনে যারা আওয়ামী লীগ করে বিপথগামী হয়েছেন, যে কোনো কারণেই হোক আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখি, আপনাদের আহ্বান জানাই যারা ভুল করে ভুল জায়গায় গিয়েছিলেন। তাদেরকে আমি করজোরে অনুরোধ করি আপনারা ঘরের ছেলে ঘরে ফিরে এসে শৃঙ্খলার সাথে এই সংগঠনের কাজে নিয়োজিত হন।

তিনি বলেন, আপনারা যখন মন্ত্রী হিসেবে সম্বোধন করেন আমার কাছে অস্বস্তি মনে হয়। সারাজীবনের  এক রাজপথের কর্মী হিসেবে নানা সংকট সম্ভাবনায় এই কণ্ঠে জয় বাংলা স্লোগান ধরেছি, বঙ্গবন্ধুর কথা বলেছি। সেই আব্দুর রহমান এখন মন্ত্রী মহোদয়, এটি আমার কাছে অনেক সময় বেদনার মনে হয়। আজকে আমি এই আওয়ামী লীগের, ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীর কাছে ‘রহমান ভাই’ হিসেবেই বেঁচে থাকতে চাই।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল