ঘোড়ায় চড়ে এলেন বর, কনে নিয়ে গেলেন পালকিতে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

ঘোড়ায় চড়ে এলেন বর, কনে নিয়ে গেলেন পালকিতে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৪ ১১:৩৪:২৫ পূর্বাহ্ন

ঘোড়ায় চড়ে এলেন বর, কনে নিয়ে গেলেন পালকিতে


সোনালী শেরওয়ানি পরে ঘোড়ায় চড়ে বর গেলেন বিয়ে করতে। সব আয়োজন শেষে নববধূ বহনকারী পালকি ছুটছে গ্রামের পথ ধরে। ঘোড়ায় চড়ে বর, আর বেহারার কাঁধের পালকিতে কনে। লাল ঘোমটার লাজুক বধূর রাঙা মুখ দেখতে গ্রামীণ সড়কে পালকির পেছন পেছন ছুটছে শিশু-কিশোররা।

গ্রাম বাংলার চিরায়ত প্রথা পালকি চরে শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার আগে শ্বশুর বাড়ি যান পটুয়াখালী বাউফলের এক নববধূ। আদি বাংলার পুরোনো সাজে এই বিয়ের আনুষ্ঠানিকতায় উচ্ছ্বাসের কমতি ছিল না।

জানা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ডে আনজু সিকদারের ছেলে মো. রুবেল সিকদার (৩০) বিয়ে করেন একই ওয়ার্ডের মো. আব্দুর রবের কন্যা ইয়ানুর আক্তারকে (২০)। পারিবারিকভাবে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।

ওই গ্রামের বাসিন্দা হারুন খান বলেন, ‘আজকাল গ্রামে এ ধরনের বিয়ের অনুষ্ঠান চোখে পড়েনা। বর ঘোড়ায় চড়ে শ্বশুরবাড়ি এসে পালকিতে করে বউ নিয়ে গেছেন। এগুলো আমরা আগে সিনেমায় দেখতাম। আজ বাস্তবে দেখে ভালোই লেগেছে। ওই নব দম্পতির জন্য শুভ কামনা রইল।

বর মো. রুবেল সিকদার বলেন, ৮০'র দশকে পালকি ছিল,পালকিতে করে বউ নিত, আজকের এই বিশেষ দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমি এ আয়োজন করেছি।’

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল