চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ৬.৬ ডিগ্রিতে, কমেছে ঢাকায়ও
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ৬.৬ ডিগ্রিতে, কমেছে ঢাকায়ও

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ১০:৫০:৪৯ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ৬.৬ ডিগ্রিতে, কমেছে ঢাকায়ও


দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটি এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। কমেছে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রাও।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস। 

ঢাকার এ তাপমাত্রাও চলতি বছরের সর্বনিম্ন। সোমবার (২২ জানুয়ারি) ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টিপাতের বিষয়ে তিনি জানান, বুধবার (২৪ জানুয়ারি) দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। 

এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আর ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামলে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। আর ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো তীব্র শৈত্যপ্রবাহ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল