প্রেমিকের বিসিএস পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে প্রেমিকা আটক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

প্রেমিকের বিসিএস পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে প্রেমিকা আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০১/২০২৪ ০৩:২৯:৪১ পূর্বাহ্ন

প্রেমিকের বিসিএস পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে প্রেমিকা আটক

প্রেমিকের বিসিএস পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে প্রেমিকা আটক।


৪৫তম বিসিএস লিখিত পরীক্ষায় প্রেমিকের প্রক্সি দিতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী আটক হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম প্রিয়তি জান্নাত। তিনি চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।

বুধবার নগরীর খুলশী থানাধীন ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন জানান, পরীক্ষায় দায়িত্ব পালন করা পরিদর্শক হাজিরা শিটে সই নেওয়ার সময় ওই মেয়ে ছেলের নামে স্বাক্ষর করে। পরিদর্শক পরে বিষয়টি ভালো করে পরীক্ষা করে দেখেন ওই ছাত্রী একজন ছেলের হয়ে প্রক্সি দিতে এসেছেন। আটক ওই পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি কর্ম কমিশন আইন ২০২৩-এর (১০) ধারা অনুযায়ী সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, যে ছেলের পরীক্ষা দিতে এসেছেন তার সঙ্গে ওই মেয়েটির ব্যক্তিগত সম্পর্ক আছে বলে জেনেছি। এর বেশি আর কিছু বলেনি। ওই ছেলের পরিচয় এখনো জানতে পারিনি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল