হাসপাতালে এলেন, বাচ্চা হলো, তারপরই লাপাত্তা হয়ে গেলেন তরুণী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

হাসপাতালে এলেন, বাচ্চা হলো, তারপরই লাপাত্তা হয়ে গেলেন তরুণী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ১২:২০:৫৪ অপরাহ্ন

হাসপাতালে এলেন, বাচ্চা হলো, তারপরই লাপাত্তা হয়ে গেলেন তরুণী


স্বজনদের সঙ্গে হাসপাতালে এলেন গর্ভবতী এক তরুণী। চিকিৎসক তাকে দেখে ভর্তি করে দ্রুত গাইনি ওয়ার্ডে পাঠিয়ে দিলেন। সেখানেই জন্ম হলো ফুটফুটে এক কন্যা সন্তানের। আর তারপরই লাপাত্তা হয়ে গেলেন ওই সন্তানের মা। 

গতকাল ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে ওই মায়ের নাম পাপিয়া খাতুন, বয়স ২৫। চুয়াডাঙ্গা সদর উপজেলার কেষ্টপুর গ্রামের আলমগীরের স্ত্রী তিনি। 

সন্তান হাসপাতালে রেখে কেন তিনি লাপাত্তা হয়ে গেলেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বর্তমানে সদর হাসপাতালের সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে বিলকিস বানু নামে এক নারী দেখাশোনা করছেন নবজাতককে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, জরুরি বিভাগ থেকে ভর্তি করে ওয়ার্ডে পাঠানো হয় ওই তরুণীকে। গাইনি ওয়ার্ডে নার্স-চিকিৎসকের সহযোগিতায় কন্যাসন্তান প্রসব করেন তিনি। এরপরই নবজাতক রেখে চলে যান। হাসপাতালের সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে আছে শিশুটি। 

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, নবজাতকটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বাবা-মাকে শক্তাক্তের চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল