সিগারেটের প্যাকেটে প্রায় দেড় কোটির স্বর্ণ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

সিগারেটের প্যাকেটে প্রায় দেড় কোটির স্বর্ণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ০৭:৫৭:৫০ পূর্বাহ্ন

সিগারেটের প্যাকেটে প্রায় দেড় কোটির স্বর্ণ

ছবি: সংগৃহীত


চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত সিগারেটের প্যাকেট থেকে ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে স্বর্ণ বারগুলো উদ্ধার করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। পরে সেগুলো শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়।

সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের দুই নম্বর কনভেনার বেল্টের পাশে অবস্থান নিলে সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি সিগারেটের প্যাকেট দেখতে পান গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। সেটি খুললে ভেতরে এক কেজি ৬৩১ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের ১৪টি বার পাওয়া যায়। জব্দ স্বর্ণ বারের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৪০ লাখ টাকা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের ধারণা, স্বর্ণগুলো এয়ার অ্যারাবিয়া এয়ারলাইনসের জি৯-৫২৬ ফ্লাইটে এসে থাকতে পারে।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল