সাদা পাথরে নিখোঁজের ৪৪ ঘন্টা পর মিললো পর্যটকের লাশ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সাদা পাথরে নিখোঁজের ৪৪ ঘন্টা পর মিললো পর্যটকের লাশ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৭/২০২৩ ১২:৩৮:১৮ অপরাহ্ন

সাদা পাথরে নিখোঁজের ৪৪ ঘন্টা পর মিললো পর্যটকের লাশ

ছবি সংগৃহীত


সিলেটের সাদাপাথরে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক আব্দুস সালামের (২৩) মরদেহ ৪৪ ঘণ্টা পর ভেসে উঠেছে।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জের ধলাই নদের উৎসমুখ ভোলাগঞ্জে মরদেহটি ভেসে ওঠে। নিহত এই পর্যটক ঢাকার মিরপুর-১১ এর অস্থায়ী ক্যাম্পের মৃত আবুল কালামের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহটি উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। খবর পেয়ে ঢাকা থেকে আবদুস সালামের চাচা এসেছেন। ময়নাতদন্তের ব্যপারে আলোচনা চলছে।

এর আগে ২ জুলাই দুপুর আড়াইটার দিকে সাদাপাথর পর্যটনকেন্দ্রে পানিতে সাঁতার কাটতে নেমে ধলাই নদী পারাপারের সময় নিখোঁজ হন আব্দুস সালাম। এরপর থেকে তার সন্ধানে উদ্ধার কাজ শুরু করে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশসহ স্থানীয় বাসিন্দারা।

নিখোঁজের সঙ্গে আসা মো. সাজ্জাদ হোসেন শাহিন জানান, মিরপুর থেকে তারা ৬ বন্ধু ঈদের ছুটি কাটাতে সাদাপাথর ঘুরতে আসেন। এখানে আসার পর সবাই পাথরের ওপর দিয়ে চলা স্বচ্ছ পানিতে অন্যান্য পর্যটকদের মতো সাঁতার কাটতে নামেন। এ সময় আব্দুস সালামসহ দুজন ধলাই নদী সাঁতরে পার হওয়ার সময় পানির স্রোতে সালাম নিখোঁজ হন। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন