গোলাপগঞ্জে ইউপি সদস্যর বাড়ি থেকে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

গোলাপগঞ্জে ইউপি সদস্যর বাড়ি থেকে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৩ ০৭:৫৯:২৫ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ইউপি সদস্যর বাড়ি থেকে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি

ইউপি সদস্যর বাড়ি থেকে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি


সিলেটের গোলাপগঞ্জে এক ইউপি সদস্যর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১টার দিকে বাঘা ইউনিয়নের ইউপি সদস্য শামিম আহমদের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইউপি সদস্য শামিম আহমদ বলেন, আমি শহরে আমার দোকানে ছিলাম। পরিবারের বাকি সদস্যরাও বেড়াতে গেছেন। বাড়িতে আমার বড় ছেলে (১২) ছিল। দুপুর ১টার দিকে সে পাশের বাড়িতে ঘুরতে যায়। এই সুযোগে কে বা কারা ঘরে ঢুকে সকেস ও আলমিরা ভেঙ্গে নগদ দুই লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।

গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব। ঘটনাস্থল পরিদর্শন করতে পুলিশ পাঠিয়েছি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন