জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী গোলাপ মিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন থেকে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাপ মিয়া ঈদুল আযহা পরবর্তী ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।
মঙ্গলবার দুপুরে ঈদের ৬ষ্ট দিন গোয়াইনঘাট উপজেলায় তামাবিল স্থলবন্দর, মামার দোকান এবং জাফলং বাজারে ব্যবসায়ী,শ্রমিক ও সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন গোলাপ মিয়া। এই সময় তিনি স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের খোঁজ-খবর নেন এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়েও আলোচনা করেন। তিনি নেতা-কর্মীদের বলেন, জনগণের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল উন্নয়নের বিভিন্ন চিত্র বেশি বেশি তুলে ধরতে হবে। যাতে জনগণ আবার আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করে।
জৈন্তাবার্তা/এমকে




