খুনের ৩৩ বছর পর দুজনকে মৃত্যুদণ্ড দিলেন আদালত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

খুনের ৩৩ বছর পর দুজনকে মৃত্যুদণ্ড দিলেন আদালত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ১১:৫৪:১৬ পূর্বাহ্ন

খুনের ৩৩ বছর পর দুজনকে মৃত্যুদণ্ড দিলেন আদালত

ছবি: সংগৃহীত


চট্টগ্রামের আনোয়ারা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় দুই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন মো. ওছমান ও নুরুজ্জামান।

মামলার নথি সূত্রে জানা যায়, ১৯৯১ সালের ২৪ জুন আনোয়ারা থানার গহিরা গ্রামের হাঁড়িপাড়া এলাকায় ঘরের ভেতর ঢুকে আজিজুর রহমান নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত ব্যক্তির ভাই আবদুল নবী বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ এই মামলায় অভিযোগপত্র দেয়। এতে বলা হয়, পূর্ব বিরোধের জেরে আসামিরা আজিজুরকে খুন করেন। আসামিরা তার প্রতিবেশী।

১৯৯৩ সালের ১০ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অশোক কুমার দাশ বলেন, আনোয়ারা থানার একটি খুনের মামলায় আদালত দুই আসামি ফাঁসির আদেশ দিয়েছেন। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল