বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলে পথসভা ও লিফলেট বিতরণ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:১২ AM

বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলে পথসভা ও লিফলেট বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৩ ০৭:৩১:২৪ AM

বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলে পথসভা ও লিফলেট বিতরণ

ছবি সংগৃহীত


সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের যৌথ উদোগে আগামী ৯ জুলাই বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে পথ সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৪ জুলাই) নগরীর কোর্ট পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়।

পথসভায় বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুবনেতা শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহছান, ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাত্রনেতা সাইফ মাহমুদ জুয়েল।

জেলা যুবদল সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আফসানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের সভাপতি নেওয়াজ বক্ত তারেক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশের শ্লোগান দিয়ে দেশের মানুষকে বোকা বানিয়ে স্বৈরাচারী কায়দায় দেশের রাষ্ট্রক্ষমতা দখল করে আছে। আর এখন তারা এখন তথাকথিত স্মার্ট বাংলাদেশের স্লোগান দিয়ে দেশের তরুণ সমাজকে বোকা বানাতে চায়। দেশের তরুণ সমাজ বোকা নয়, তারা আজ জেগে উঠেছে। দেশের সর্বস্থরের মানুষের ন্যায় তরুণ সমাজও এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তাই দেশ বাঁচাতে আগামী ৯ জুলাই সিলেট বিভাগীয় তারণ্যের সমাবেশে দলে দলে যোগদান করে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট