গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৬-০ গোলে সিলেট রেঞ্জের জয়
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:১১ AM

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৬-০ গোলে সিলেট রেঞ্জের জয়

মাহমুদ খান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/০৭/২০২৩ ০৯:৫১:২০ AM

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৬-০ গোলে সিলেট রেঞ্জের জয়

ছবি সংগৃহীত


শুরু হয়েছে ‘বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৩’। এ টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বিপক্ষে ৬-০ গোলে জয় লাভ করে সিলেট রেঞ্জ পুলিশ। 

বুধবার (৫ জুলাই) ‘বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৩’র গ্রুপ পর্বের খেলা খুলনা মেট্রোপলিট্রন পুলিশ লাইন্স (কেএমপি) মাঠে শুরু হয়েছে। টুর্নামেন্টটির গ্রুপ পর্বের খেলাগুলো চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হচ্ছে- খুলনা, বগুড়া, চট্টগ্রাম ও ময়মনসিংহ। 

টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ বুধবার বিকাল সাড়ে ৪টায় খুলনা মেট্রোপলিট্রন পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়। এ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে সিলেট রেঞ্জ পুলিশ ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ টিম। 

খেলায় বরিশালকে ৬-০ গোলে হারিয়েছে সিলেট রেঞ্জ। ম্যাচটিতে সিলেট রেঞ্জ পুলিশ টিমের খেলোয়াড়রা নান্দনিক খেলা উপহার দিয়ে দর্শকদের মন জয় করেছেন।

সিলেট রেঞ্জ টিমের অধিনায়ক এএসআই আমিরুল ইসলাম বরিশালের জালে তিনটি গোল করে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট