মিয়ানমারের ছোড়া মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত ২
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

মিয়ানমারের ছোড়া মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০২/২০২৪ ০৬:০৪:১২ পূর্বাহ্ন

মিয়ানমারের ছোড়া মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত ২


বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে হোসনে আরা (৪৫) নামে এক বাংলাদেশি নারী এবং নবী হোসেন নামে এক রোহিঙ্গা (৬৫) নিহত হয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপর আড়াইটার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর মর্টারশেলটি এসে পড়ে।

নিহত হোসনে আরা জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। আর নিহত রোহিঙ্গা নবী হোসেন বাদশা মিয়ার বাড়িতে কাজ করতেন।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে আসা মর্টারশেলের আঘাতে দুইজন নিহত হয়েছেন। ফোর্স নিয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারব।

ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. আনোয়ান হোসেন ঢাকা পোস্টকে জানান, দুপুরে ভাত খাওয়ার সময় মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টারশেলের আঘাতে ঘটনাস্থলেই তারা মারা যান।

এদিকে নিহত হোসনে আরার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আর নিহত রোহিঙ্গা শ্রমিকের মরদেহ এখনো ঘটনাস্থলে পড়ে আছে বলে জানান স্থানীয়রা। ঘটনার পর র‍্যাব ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

এদিকে ঘটনা পরিদর্শনে এসে র‍্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া অ্যান্ড লিগ্যাল এইড (অতিরিক্ত পুলিশ সুপার) আবু সালাম চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, গত কয়েক দিন ধরেই সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আজ মিয়ানমার থেকে আসা মর্টারশেলের আঘাতে দুইজন নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, বিজিবির পাশাপাশি পুলিশ ও র‍্যাব সীমান্তে দায়িত্ব পালন করে যাচ্ছে। তবে উৎসুক জনতা সরাসরি রাস্তায় নেমে আসায় তাদের নিরাপত্তার বিষয়টি হুমকির মুখে পড়ছে। স্থানীয় জনসাধারণকে আরও সতর্ক থাকতে হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল