এবারও ইজতেমায় এবিট লিউ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

এবারও ইজতেমায় এবিট লিউ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮/০২/২০২৪ ০৬:১৮:০৪ পূর্বাহ্ন

এবারও ইজতেমায় এবিট লিউ

এবারও ইজতেমায় এবিট লিউ


বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে এবারও ঢাকায় এসেছেন মালয়েশিয়ার জনপ্রিয় দাঈ ও সমাজকর্মী এবিট লিউ। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বাংলাদেশে আসার কথা শেয়ার করেন। ক্যাপশনে লিখেছেন, ‘বাংলাদেশ বিউটিফুল’।

গতবছরও ইজতেমায় অংশ নিয়েছিলেন এবিট লিউ। সেসময় ঢাকার রাস্তায় রিকশা নিয়ে ঘোরাঘুরি করেছিলেন। সময় কাটিয়েছিলেন বস্তিবাসী শিশুদের সঙ্গে। তাদের মুখে খাবার তুলে দেওয়ার ছবি শেয়ার করেছিলেন। বাংলাদেশে খুব সুন্দর সময় কাটিয়েছেন বলে বেশ কয়েকটি স্ট্যাটাসও শেয়ার করেছিলেন তিনি।

ফিরে যাওয়ার সময় ফেসবুকে লিখেছিলেন, ‘আমার জন্য দোয়া করবেন , আমি মালয়েশিয়াতে ফিরে যাচ্ছি। আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষদের প্রতি , আমাকে এত আন্তরিকতা এবং ভালোবাসা দেওয়ার জন্য ৷ আমি যত দূরেই থাকি না কেন আপনারা সবাই আমার অন্তরে আছেন এবং থাকবেন ৷ আমরা সবাই একটি পরিবার।’

এবিট লিউর পুরো নাম-এবিট ইরাওয়ান বিন ইব্রাহিম লিউ। ১৯৮৪ সালের ২১ ডিসেম্বর মালয়েশিয়ার পাহাং রাজ্যে তিনি জন্মগ্রহণ করেছেন। মালয়েশিয়ার সাধারণ মানুষের কাছে এবিট লিউ ‘মানবতার ফেরিওয়ালা’ নামে পরিচিত। কারণ কারো বিপদে-আপদের খবর শুনলেই সহযোগিতার হাত বাড়িয়ে ছুটে চলেন তিনি। এছাড়াও তিনি মালয়েশিয়ার একজন ইসলামি উদ্যোক্তা ও ধর্ম প্রচারক। মানবকল্যাণে অবদান রাখায় মালয়েশিয়ায় তিনি বিভিন্ন মর্যাদাপূর্ণ পুরষ্কার পেয়েছেন। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল