টসের সিদ্ধান্ত প্রত্যাহার, শিরোপা জেতেনি ভারত
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪৫ AM

টসের সিদ্ধান্ত প্রত্যাহার, শিরোপা জেতেনি ভারত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০২/২০২৪ ০৯:২৫:৩৭ AM

টসের সিদ্ধান্ত প্রত্যাহার, শিরোপা জেতেনি ভারত

ছবি: সংগৃহীত


দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর অনূর্ধ্ব–১৯ সাফের ফাইনালে রোমাঞ্চকর লড়াই শেষে ভারতের কাছে টসে হেরেছে বাংলাদেশ। এরপর ভারত জয়ের উল্লাস করলেও টসের সিদ্ধান্তটি পরে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দন্ধ্যায় কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামাল স্টেডিয়ামে গড়ায় সাফ নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল।

নির্ধারিত সময়ের অতিরিক্ত মিনিটের গোলে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। তবে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী খেলা গড়ায় টাইব্রেকারে। ১১-১১ টাইব্রেকারে সমতা হলে টস দেওয়া হয়। ভারতকে জয়ী ঘোষণা করেন রেফারি। টস জিতে আনন্দে মাতে ভারতের মেয়েরা। কান্নায় ভেঙে পড়ে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ দল এই সিদ্ধান্ত না মেনে প্রতিবাদ জানায়। তারা দেনদরবার শুরু করে ম্যাচ কমিশনারের সঙ্গে। এক পর্যায়ে ভারত দল মাঠ ছেড়ে যায়।

পরে ম্যাচ কমিশনার জানিয়েছেন, টসের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ ভারতের ফাইনাল জয়ের সিদ্ধান্ত পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ দল মাঠেই ছিল। কিন্তু ভারত দল আর মাঠে আসেনি।

তিন বছর আগে ঘরের মাঠে অনূর্ধ্ব–১৯ নারী সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। নারী ফুটবলের অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে শেষ চার আসরে তিনবারই শিরোপা জয় বাংলাদেশ।

এম সি



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী