৩৫ যাত্রী নিয়ে বাস খাদে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

৩৫ যাত্রী নিয়ে বাস খাদে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০২/২০২৪ ১০:২৯:৪২ পূর্বাহ্ন

৩৫ যাত্রী নিয়ে বাস খাদে

ছবি: সংগৃহীত


পটুয়াখালীর গলাচিপায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গলাচিপা থেকে পটুয়াখালী যাওয়ার পথে বাদুরা বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- গজালিয়া ইউনিয়নের ইসাদি গ্রামের বাসিন্দা রুহুল আমিন হাওলাদারের ছেলে মো. রাহাত হাওলাদার (২০), গজালিয়া ইউনিয়নের গজালিয়া গ্রামের বাসিন্দা মো. মনির কাজির ছেলে নিহত বেলাল (২২)। 

স্থানীয় সূত্রে জানা যায়, গলাচিপা থেকে আল কাইদ পরিবহনের একটি বাস ৩৫ জন যাত্রী নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসে। এ সময় বাদুরা বাজার মোড় এলাকা অতিক্রমকালে ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের বাস ও মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। এছাড়া ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গলাচিপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৫ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে। নিহতদের পরিবারদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল