আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় তৃতীয় হবিগঞ্জের বশির
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় তৃতীয় হবিগঞ্জের বশির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৪ ০৮:২৭:১১ পূর্বাহ্ন

আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় তৃতীয় হবিগঞ্জের বশির

হাফেজ বশির আহমদ।


আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের কিশোর হাফেজ বশির আহমদ (১৩)।

বিশ্বের ৯০ দেশের সেরা হাফেজদের নিয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

বুধবার ফাইনাল রাউন্ডে ২০ দেশের প্রতিযোগীর মাঝে তৃতীয় স্থান অর্জন করে হাফেজ বশির। দ্বিতীয় ও প্রথম স্থান অর্জন করে যথাক্রমে আলজেরিয়ার ইউসুফ আবদুর রহমান ও লিবিয়ার আহমেদ আলম।

হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের বাসিন্দা মো. আব্দুর রশিদ চৌধুরী ও বুশরা চৌধুরীর ছেলে বশির ২০২১ সালের পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতায় দেশসেরা হাফেজ নির্বাচিত হয়েছিল।

বশিরের কুরআন শিক্ষক ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার অধ্যক্ষ নেছার আহমাদ-আন-নাছিরী বলেন, আমার ছাত্র মাত্র পাঁচ মাসে হিফজ শেষ করেছিল।

তিনি জানান, আরেকটি বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ১৪ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানে যাবে বশির।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল