বনবিভাগে পদায়ন করায় আত্মগোপনে ছিলেন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

বনবিভাগে পদায়ন করায় আত্মগোপনে ছিলেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৪ ১২:৩৩:২৭ অপরাহ্ন

বনবিভাগে পদায়ন করায় আত্মগোপনে ছিলেন

ছবি: সংগৃহীত


কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে নিখোঁজ বিসিএস (বন) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মাহমুদা আক্তার হ্যাপীকে চার দিন পর কক্সবাজার শহরের একটি রিসোর্ট থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে শহরের কলাতলী এলাকার এআর রিসোর্ট থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। পরে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার মাহমুদা আক্তার হ্যাপী টাঙ্গাইলের বাসিন্দা। তিনি ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত। তাকে বনবিভাগে পদায়ন করায় নিজেই আত্মগোপনে ছিলেন বলে জানায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি।

তিনি জানান, গত ৪ ফেব্রুয়ারি সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়া বিসিএস ক্যাডার মাহমুদা আক্তার হ্যাপীকে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে উখিয়া-টেকনাফ সার্কেলের নেতৃত্বে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের এআর রিসোর্ট থেকে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মূলত তাকে বনবিভাগে পদায়ন করায় নিজেই আত্মগোপনে ছিলেন। তবে তাকে অপহরণ করা হয়নি।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল