নতুন আয়কর আইন বিদেশে স্থায়ী হতেও লাগবে কর সনদ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৯ PM

নতুন আয়কর আইন বিদেশে স্থায়ী হতেও লাগবে কর সনদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ০৮:৪৪:১৩ AM

নতুন আয়কর আইন বিদেশে স্থায়ী হতেও লাগবে কর সনদ

নতুন আয়কর আইন বিদেশে স্থায়ী হতেও লাগবে কর সনদ


বিদেশে স্থায়ী হওয়ার জন্য দেশ ছাড়ার আগেই আপনাকে নিতে হবে কর পরিশোধের সনদ। সনদ না পেলে কোনোভাবেই দেশ ছাড়া যাবে না। কেউ প্রবাসে স্থায়ী হলে তাকে আগের অর্থবছর ও চলতি অর্থবছরের কর জমা দিয়ে যেতে হবে। আবার বিদেশ ভ্রমণ বা জরুরি কাজে দেশের বাইরে গেলে তখন লাগবে ‘অব্যাহতি সনদ’। ‘আয়কর আইন ২০২৩’-এর খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ জুন) আইনটি পাসের জন্য বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। চলতি অধিবেশনেই এটি সংসদে পাস হতে পারে।

নতুন আয়কর আইনের ৮০ শতাংশই পুরোনো আইন থেকে নেওয়া। ২০ শতাংশ যোগ করা হয়েছে। আইনটিকে সহজভাবে উপস্থাপন করা হয়েছে। নতুন আয়কর আইন, ব্যবসা ও বিনিয়োগবান্ধব হওয়ার পাশাপাশি করদাতাবান্ধবও হবে। আয়কর পরিশোধের সংস্কৃতি তৈরির জন্য জরিমানার বিধান রাখা হয়েছে। এতে করে প্রকৃত করদাতাদের কোনো সমস্যা হবে না। কর দিতে নতুন করদাতারাও আগ্রহী হবেন 

গত বছরের শেষের দিকে আয়কর আইনের খসড়া চূড়ান্ত করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে সব মিলিয়ে ২৫টি অধ্যায় রয়েছে। এর ধারা ৩৪৫টি ও তফসিল আটটি। আইনটি বাংলা ভাষায় প্রণীত। বৃহস্পতিবার (৮ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘আয়কর বিল ২০২৩’ জাতীয় সংসদে উত্থাপন করেন। এরপর বিলটি পাঁচদিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিদ্যমান ‘আয়কর অধ্যাদেশে’ কিছু পরিবর্তন এনে নতুন আয়কর আইন প্রণীত হয়েছে। এতে কোম্পানির সংজ্ঞা পরিবর্তন, কোম্পানিকে প্রতি মাসে উৎসে করের রিটার্ন দাখিল, রিটার্নের প্রমাণ দাখিলে বাধ্যবাধকতায় আরও পাঁচ খাত যুক্ত, বিদেশে ঘুরতে গেলে সম্পদের তথ্য দেওয়া ইত্যাদি। টিআইএন বাতিলের সুযোগ রাখা হয়েছে। বাড়িভাড়া, যাতায়াত, চিকিৎসায় সাড়ে চার লাখ টাকা পর্যন্ত কর ছাড় দেওয়ার প্রস্তাবও করা হয়েছে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি
সিলেটে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে
বাতিল হলো সালমান শাহ’র ম'রদেহ তোলার নির্দেশ
ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় ব*ঞ্চিত প্রকৃত কৃষকরা, স্ব*জনপ্রীতির অ*ভিযোগ
নবীগঞ্জের ক্ষ*তিগ্রস্ত কৃষকদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শাহজালাল (র.) মাজারের ডেকচি ও দানবাক্সে ৪ দিনে জমা ১৭ লাখ ৬৫ হাজার টাকা
জগন্নাথপুরে খাসজমিতে বসবাসকারী ৫ পরিবারকে অ*বরুদ্ধ করার অভিযোগ
গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘ*র্ষে নি*হত ১, আহ*ত ৩