কুকুর বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

কুকুর বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২/০২/২০২৪ ০৫:৩০:৫২ পূর্বাহ্ন

কুকুর বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

কুকুর বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু।


চুয়াডাঙ্গায় কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আলামিন হোসেন (৩০) নামের এক যুবক (সিগারেট বিক্রয় কর্মীর) মৃত্যু হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের যুব উন্নয়নের সামনে এ দুর্টঘনা ঘটে। নিহত আলামিন চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনি পাড়ার আব্দুল হালিমের ছেলে। তিনি পেশায় সিগারেট কোম্পানির বিক্রয় কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৯ টার দিকে আলামিন মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে জাফরপুরে নিজ অফিসে যাচ্ছিলেন। পথের মধ্যে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের যুব উন্নয়নের সামনে পৌঁছালে মোটরসাইকেলের সামনে একটি কুকুর চলে আসে। এ সময় কুকুর বাচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় তিনি মারাত্মক জখম হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন থাকার এক ঘণ্টার মাথায় ১০টার সময় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, মারাত্মক জখম অবস্থায় আলামিন নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রেখেছিলাম। এর ঘন্টা খানেক পরেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। তার লাশ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল