খাজাঞ্চি ইউপি যুবদল থেকে সফিক খান বহিষ্কার
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৪৩ PM

খাজাঞ্চি ইউপি যুবদল থেকে সফিক খান বহিষ্কার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৩ ০৮:৫৯:০৪ AM

খাজাঞ্চি ইউপি যুবদল থেকে সফিক খান বহিষ্কার

সফিক খান ও বহিষ্কারাদেশ


সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সফিক খানকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্বনাথ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক  সামছুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহবায়ক মুসলিম আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সফিক খানকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জানা যায়।

বহিষ্কারাদেশ পত্রে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিশ্বনাথ উপজেলা যুবদলের আওতাধীন ২নং খাজাঞ্চি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সফিক খানকে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

বহিষ্কার বিষয়ের পত্র বিভিন্ন দপ্তরে প্রেরণ ও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের আহবায়ক সামছুল ইসলাম।

জৈন্তা বার্তা/এসএ