সমাপ্তি ঘটলো নান্নু অধ্যায়, নতুন নির্বাচক গাজী আশরাফ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩১ AM

সমাপ্তি ঘটলো নান্নু অধ্যায়, নতুন নির্বাচক গাজী আশরাফ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩/০২/২০২৪ ০২:১৩:৫০ AM

সমাপ্তি ঘটলো নান্নু অধ্যায়, নতুন নির্বাচক গাজী আশরাফ

ফাইল ছবি


জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদিন নান্নুর মেয়াদ ২০২৩ সালের ৩১ ডিসেম্বরে শেষ হলেও দায়িত্ব পালন করে যাচ্ছিলেন তিনি। এবার সমাপ্তি ঘটল নান্নু অধ্যায়ের। তার জায়গায় নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। 

এদিকে, নির্বাচক প্যানেল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশারও। তবে টিকে গেছেন আব্দুর রাজ্জাক। তার সঙ্গে প্যানেলে যুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান সরকার।


এতদিন ধরে জাতীয় দলের নির্বাচক প্যানেলে কাজ করে আসছিলেন মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক। গেল বছরের ডিসেম্বরে বিসিবির নির্বাচক প্যানেলের চুক্তি শেষ হয়। দলের ভরাডুবি ও খেলোয়াড় নির্বাচন নিয়ে নানা সময়ে সমালোচনা হয়েছে সদ্য বিদায়ী নির্বাচক প্যানেল নিয়ে।



প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর নির্বাচক প্যানেল থাকবে কি থাকবে না এমন জল্পনা থামল আজ সোমবার বিসিবির বহুল আকাঙ্ক্ষিত বোর্ড মিটিং শেষে। বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন জানালেন, চুক্তি শেষ হওয়ার পর নতুন করে আর নবায়ন করা হয়নি নান্নুর।

গাজী আশরাফ হোসেন লিপু এর আগে বিসিবির সাবেক পরিচালক, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী