রোহিঙ্গাদের নির্যাতনের তথ্য সংগ্রহ করা হচ্ছে: আইসিসি প্রধান
রবিবার, ১০ মে ২০২৬, ১২:৪৫ PM

রোহিঙ্গাদের নির্যাতনের তথ্য সংগ্রহ করা হচ্ছে: আইসিসি প্রধান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৩ ০৮:৩২:৪৬ AM

রোহিঙ্গাদের নির্যাতনের তথ্য সংগ্রহ করা হচ্ছে: আইসিসি প্রধান

ছবি সংগৃহীত


মিয়ানমারে ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নির্যাতন-নিপীড়নের তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খান।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন শেষে শুক্রবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইসিসি প্রধান বলেন, রোহিঙ্গাদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কি না। ২০১৭ সালে রোহিঙ্গাদের সঙ্গে নির্যাতন-নিপীড়নের যে ঘটনা ঘটেছে, এর তথ্যপ্রমাণ সংগ্রহে কাজ করছে আইসিসি। ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমি বৃহস্পতিবার (৬ জুলাই) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছি। সেখানে রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কথা বলেছি। তাদের সমস্যার কথা শুনেছি।

করিম আসাদ আহমাদ খান বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় নয়, এটি সারা বিশ্বের জন্যই উদ্বেগের। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গা শরণার্থীদের মৌলিক চাহিদা মেটাতে সবার সহযোগিতা দরকার। তাই, আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানাবো।

জৈন্তাবার্তা/এমকে