শেষ চার নিশ্চিত করতে ব্যাটিংয়ে রংপুর
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৩ PM

শেষ চার নিশ্চিত করতে ব্যাটিংয়ে রংপুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০২/২০২৪ ০৬:৫৪:২৫ AM

শেষ চার নিশ্চিত করতে ব্যাটিংয়ে রংপুর


টানা পাঁচ ম্যাচ জয়ের পর আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স। তারা নামছে শেষ চার নিশ্চিত করার জন্য।

অপরদিকে দারুণ শুরুর পর সবশেষ দুই ম্যাচে হেরে শীর্ষ চার থেকে চিটকে পড়া চট্টগ্রাম আজ নামছে আগের অবস্থানে ফিরে যেতে।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৪তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান।

রংপুর একাদশ: ব্র্যান্ডন কিং, রনি তালুকদার, রিজা হেনড্রিকস, সাকিব আল হাসান, মাহেদী হাসান, জিমি নিশাম, নুরুল হাসান সোহান, ডোয়াইন প্রেটোরিয়াস, শামিম হোসাইন, হাসান মাহমুদ ও হাসান মুরাদ।

চট্টগ্রাম একাদশ: জস ব্রাউন, টম ব্রুস, সালাউদ্দীন শাকিল, তানজিদ হাসান তামিম, রোমারিও শেফার্ড, সৈকত আলি, শুভাগত হোম, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, জিয়াউর রহমান ও বিলাল খান।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব