ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক বহিষ্কার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক বহিষ্কার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০২/২০২৪ ১২:২৪:৫৪ অপরাহ্ন

ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক বহিষ্কার

ছবি: সংগৃহীত


ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল মতিনকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫৪৮ নম্বর জরুরি সিন্ডিকেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমেদ।

এর আগে, গত বুধবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল মতিনের বিরুদ্ধে নিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলেন এবং বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন সেলের মাধ্যমে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই ছাত্রী।

এরপর থেকে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল