মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মুস্তাফিজ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩২ PM

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মুস্তাফিজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ১২:৩৯:০৮ PM

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মুস্তাফিজ


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের ম্যাচ চলছে। যদিও আজ কোনো দলের খেলা নেই। তবে ম্যাচহীন দিনে অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মুস্তাফিজুর রহমান। ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের বল ফিজের মাথায় আঘাত করে। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিষয়টি  নিশ্চিত করেছেন কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন। তিনি বলেন, ‘দেখছেন তো মাথায় লেগেছে। এরপর বসে ছিল মাঠে, যদিও রক্ত বের হয়েছে বেশ খানিকটা। তবে সে স্বাভাবিকভাবে কথা বলেছে। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয় তাকে। তার সঙ্গে দলের দায়িত্বে থাকা সকলেই গেছে।’

আজ (রোববার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুশীলন করার সময় ওই ঘটনা ঘটে। মুস্তাফিজের চোট কতটা গুরুতর সেটা নিশ্চিত হওয়া যাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে। মূলত মাথার পেছনের সাইডে বল লেগেছে মুস্তাফিজের। বিদেশি সতীর্থ ম্যাথু ফোর্ড যখন ব্যাট করছিলেন, তখন তিনি বোলিং সাইডে ছিলেন। হঠাৎই বল উড়ে গিয়ে ফিজের মাথায় আঘাত করে।

আজ (রোববার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার সময় ওই ঘটনা ঘটে। মুস্তাফিজের চোট কতটা গুরুতর সেটা নিশ্চিত হওয়া যাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে। মূলত মাথার পেছনের সাইডে বল লেগেছে মুস্তাফিজের। বিদেশি সতীর্থ ম্যাথু ফোর্ড যখন ব্যাট করছিলেন, তখন তিনি বোলিং সাইডে ছিলেন। হঠাৎই বল উড়ে গিয়ে ফিজের মাথায় আঘাত করে।

রক্তাক্ত অবস্থায় মুস্তাফিজকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। যা নিঃসন্দেহে তার ফ্র্যাঞ্চাইজি কুমিল্লার জন্য বড় ধাক্কা। এখন পর্যন্ত দলটির জার্সিতে ৯ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব