আরও একবার মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩২ PM

আরও একবার মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ১০:৪৯:৫২ AM

আরও একবার মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো

ছবি: সংগৃহীত


চলতি মৌসুমে ফর্মের তুঙ্গে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একের পর এক গোল করেই চলছেন পর্তুগিজ এই সুপারস্টার। তার গোলে সৌদি প্রো লিগের ম্যাচে ঘরের মাঠে আল ফাতেহকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। এই ম্যাচে গোল করে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল নাসর। ম্যাচের ১১ মিনিটে সুলতান আল ঘান্নামের ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান রোনালদো। আর এই গোল দিয়েই মেসিকে টপকে গেছেন পর্তুগিজ তারকা। ক্যারিয়ারে পেনাল্টি ছাড়া গোলের হিসেবে এখন সবার উপরে রোনালদোই।

এত দিন পেনাল্টি ছাড়া গোলে মেসি ও রোনালদোর গোল ছিল ৭১৩টি করে। আল ফাতেহর বিপক্ষে গোল করে রোনালদো সেটা নিয়ে গেলেন ৭১৪তে। রোনালদো তার ক্যারিয়ারের ৮৭৫ গোলের ১৬১টি করেছেন পেনাল্টি থেকে। মেসির পেনাল্টি গোল ১০৮টি। আর সব মিলিয়ে রোনালদোর গোল ৮৭৫টি। মেসির ৮২১টি।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব