ছাদ থেকে পড়ে গেলেন নকুল কুমার
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪২ AM

ছাদ থেকে পড়ে গেলেন নকুল কুমার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০২/২০২৪ ০৭:২৫:২৫ AM

ছাদ থেকে পড়ে গেলেন নকুল কুমার

ছবি: সংগৃহীত


নিজ গ্রামের বাড়ির ছাদ থেকে পড়ে আহত হয়েছেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। ১০ মিনিট অচেতন থাকার পর অ্যাম্বুলেন্সযোগে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পাঠানো হয় রাজধানীর পপুলার হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার দুপুরে ঘটনা হলেও রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঘটনাটি জানাজানি হয়। যার একটি ভিডিও ও স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন নকুল কুমার বিশ্বাস নিজেই।

তার সেসব ভিডিও ও স্ট্যাটাস থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের শিমুল গাছের ডাল কাটতে নিজবাড়ির দোতলা ছাদে ওঠেন নকুল। ডাল কাটতে ভবনের রেলিংয়ের পাশে দাঁড়ান। এ সময় অসাবধানবশত মাটিতে পড়ে যান । আশপাশের লোকজন ছুটে এসে অচেতন অবস্থায় খ্যাতিমান কণ্ঠশিল্পীকে পড়ে থাকতে দেখে অ্যাম্বুলেন্সকে খবর দেয় স্বজনরা।  

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. আবু সফর হাওলাদার বলেন, গায়ক নকুল কুমার বিশ্বাস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে, তেমন কোনো ক্ষতি হয়নি। শরীরের বিভিন্ন স্থানে ব্যথা পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা নিতে তাকে মেডিকেল কলেজে যাবার পরামর্শ দেওয়া হয়েছে।

নকুল কুমার বিশ্বাসের ঘনিষ্ঠ বন্ধু আসাদুজ্জামান লিটন জানান, অল্পের জন্য বেঁচে গেছেন আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী। তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে আসায় তেমন কোনো ক্ষতি হয়নি। তিনি সুস্থ আছেন। তবে এখনো হাসপাতালে ভর্তি তিনি।

হাসপাতালের বেডে শুয়ে আহত নকুল কুমার বিশ্বাস জানান, গ্রামের বাড়ির শিমুল গাছের ডাল দোতলা ভবনের চারপাশে ছেয়ে গেছে। এতে প্রায়ই সাপ ঘরে ঢুকে। এই ডাল কাটতে গিয়েই তিনি দুর্ঘটনার শিকার হয়। অন্যের সাহায্য ছাড়া তিনি চলাচলও করতে পারেন না। রিপোর্ট হাতে পেলে চিকিৎসকের পরামর্শে তিনি পরবর্তীতে স্বাস্থ্যসেবা নিবেন বলে জানান তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক