সিলেটের মেয়ে ছাড়া আর বিয়ে করব না: মাহির প্রাক্তন স্বামী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

সিলেটের মেয়ে ছাড়া আর বিয়ে করব না: মাহির প্রাক্তন স্বামী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০/০২/২০২৪ ০৩:৩৯:৩০ পূর্বাহ্ন

সিলেটের মেয়ে ছাড়া আর বিয়ে করব না: মাহির প্রাক্তন স্বামী

ফাইল ছবি


স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। সামাজিক মাধ্যমে এ খবর তিনি নিজেই জানিয়েছেন। মাহির প্রাক্তন স্বামী পারভেজ মাহমুদ অপুও অবগত প্রাক্তনের বিচ্ছেদ সম্পর্কে। এমনটাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন অপু। সেইসঙ্গে জানিয়েছেন শিগগির বিয়ে করতে যাচ্ছেন তিনি।

অপু বলেন, আমি জানতাম না, শুক্রবার ( ১৭ ফেব্রুয়ারি) রাতে সবার ফোনে খবরটি পাই। সবাই আমাকে ফোন দিচ্ছে। এখন তো আমার এখানে কিছু করার নেই। তার সঙ্গে আমার কোন ধরনের কোন যোগাযোগ নেই।

এ সময় তিনি বলেন, নতুন করে জীবন শুরু করতে চাচ্ছি। খুব দ্রুতই বিয়ে করব। সিলেটের মেয়ে ছাড়া আর বিয়ে করব না। সম্পর্কে জড়িয়ে বিয়ের কথা তো প্রশ্নেই আসে না। পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করব। আমি মনে করি পারিবারিকভাবেই ভালো। পরিবার মেয়ে খুঁজছে। এখন মেয়ে যত দ্রুত পাওয়া যায়, পেলেই বিয়ে। আমিও দ্রুত শুভ কাজটি সম্পন্ন করতে চাই

শুক্রবার ( ১৭ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় মাহি বলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।

এরপর তিনি বলেন, আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।

প্রসঙ্গত, ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি মাহি ও রকিবের দ্বিতীয় বিয়ে ছিল। এর আগেও ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান মাহি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ