৭ দফা আন্দোলনে ফের চা শ্রমিকরা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১২ PM

৭ দফা আন্দোলনে ফের চা শ্রমিকরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৩ ০৬:০৯:৫৬ AM

৭ দফা আন্দোলনে ফের চা শ্রমিকরা

ছবি সংগৃহীত


সিলেট বিভাগে চা শ্রমিকরা তাদের দাবি আদায়ে ফের আন্দোলনে নেমেছেন। বকেয়া মজুরি-বোনাস, উৎসব ভাতা, ভবিষ্যত তহবিলের টাকা, চিকিৎসা, স্থায়ী বাসস্থান নিশ্চিত করণসহ ৭ দফা দাবিতে এবার বিভাগের হবিগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে চা শ্রমিকরা।

রবিবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী চা বাগানের শ্রমিকরা এ মানববন্ধন করে। এ সময় শ্রমিকরা তাদের দাবী না মানলে কর্মবিরতিসহ মহাসড়ক অবরোধের হুমকি প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ইমাম চা বাগানের সভাপতি রামভজনদাস, বাওয়ানী বাগানের পঞ্চায়েত সভাপতি গোপেন ঝরা, পঞ্চায়েত সম্পাদক বেবুল তন্তরায়, শ্রমিক জনক কানু, বেবী মুন্ডা প্রমুখ। 

শ্রমিকদের অভিযোগ, উপজেলার পানিউমদা ইউনিয়নের ইমাম ও বাওয়ানী চা বাগানের ৩৬০ জন শ্রমিকের ২০১৯-২০ ও ২০২১-২২ অর্থ বছরের এরিয়া অর্থ বাবদ বকেয়া ৮১ লাখ ৫৯ হাজার টাকা, এরিয়া বোনাসের ১৪ লাখ ৪৭ হাজার টাকা, চা বাগান শ্রমিক ভবিষ্যত তহবিলের (পিএফ) ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মালিক পক্ষ পরিশোধ করছে না।

এছাড়া চা শ্রমিকদের রোদ-বৃষ্টিতে বাসস্থানে অবস্থান করতে দুর্ভোগ পোহাতে হয়। ডাক্তার না থাকায় চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত তারা। গত ২৫ জুন চা শ্রমিকদের ৭ দফা দাবী বাস্তবায়ন করার জন্য ইমাম টি এস্ট্রেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বরাবর লিখিতভাবে জানায় চা শ্রমিকরা। মালিকপক্ষ সাড়া না দেয়ায় ৩ জুলাই থেকে কর্মবিরতী পালন করছেন তারা। এরপর মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শ্রমিকরা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী