আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচের সূচি ঘোষণা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৫ PM

আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচের সূচি ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০২/২০২৪ ০৯:৩৪:৫৭ AM

আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচের সূচি ঘোষণা

ছবি: সংগৃহীত


আগামী মার্চ মাসেই এশিয়ান দেশ চীনে সফর করার কথা ছিল আর্জেন্টিনার। সেখানে আফ্রিকান দুই দেশ নাইজেরিয়া ও এল সালভাদরের সঙ্গে তাদের দুটি প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল।

তবে হংকংয়ে ইন্টার মায়ামির হয়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি মাঠে না নামার ঘটনায় ম্যাচ দুটি বাতিল করে এশিয়ান দেশটি। ফলে ম্যাচ দুটির ভেন্যু সরিয়ে নেওয়া হয় যুক্তরাস্ট্রে। যার সূচি ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)।

আলবিলেস্তে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে আসন্ন দুই ম্যাচের সূচি জানিয়েছে। আগামী ২২ মার্চ এল সালভাদর ও ২৬ মার্চ নাইজেরিয়ার মোকাবিলা করবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। প্রথম ম্যাচটি হবে ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিল্ড স্টেডিয়ামে এবং পরের ম্যাচের ভেন্যু লস অ্যাঞ্জলসের কলিসিও স্টেডিয়াম।

এম সি