টস জিতে ফিল্ডিংয়ে তামিমের বরিশাল
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

টস জিতে ফিল্ডিংয়ে তামিমের বরিশাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬/০২/২০২৪ ০১:১৫:৪৩ পূর্বাহ্ন

টস জিতে ফিল্ডিংয়ে তামিমের বরিশাল


জিতলে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে, অন্যদিকে হারলেই বিদায়—এটাই এলিমিনেটরের সমীকরণ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এলিমিনেটরে টস ভাগ্যে জয় পেয়েছেন তামিম ইকবাল। শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক।

আসরের শুরুটা খুব একটা ভালো ছিল না ফরচুন বরিশালের। প্রথম চার ম্যাচে মাত্র এক জয় ছিল তামিম ইকবালের দলের। তবে এরপর ঘুরে দাঁড়িয়ে প্লে অফ নিশ্চিত করে তারা। তারকা নির্ভর ফরচুনদের প্লে অফে আসতে খানিকটকা হলেও বেগ পেতে হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শুরু থেকেই নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করেছে। যেখানে বেশ সফল তারুণ্যনির্ভর এই দলটা। দেশি ক্রিকেটারদের মধ্যে বড় কোনো নাম নেই। তানজিদ তামিম-নিহাদুজ্জামানের মতো তরুণরাই দলটার সত্যিকারের চ্যালেঞ্জার্স।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল