ফটোসেশন।
দুপুর ২টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স আসে মিরপুর শেরেবাংলা মাঠে অনুশীলনে। কিন্তু আসার পথেই তাদের স্টেডিয়ামের গেটের কাছাকাছি আটকে থাকতে হয় বেশি কিছুটা সময়। কারণ কিছু নয় ভোর রাত থেকে টিকিটের জন্য লাইন ধরেছে সমর্থকরা। কিন্তু টিকিট না পাওয়াতে চলছে দর্শকদের মধ্যে ছড়িয়ে পগেছে ভীষণ উত্তেজনা তাতেই মিরপুরে সৃষ্টি হয়েছে জানজট। বলার আপেক্ষা রাখেনা ফাইনালের উত্তাপটা মাঠে আসার আগেই কুমিল্লাার ক্রিকেটাররা অনুভব করতে পেরেছে ভালো ভাবেই। আজ ফরচুন বরিশালের বিপক্ষে জিতলেই বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম শিরোপা ঘরে তুলবে দলটি। অন্যদিকে কুমিল্লাতে খেলে শিরোপা জিতলেও এবার অধিনায়ক তামিম ইকবালের সামানে প্রথম ট্রফি জয়ে হাতছানি। তার নেতৃত্বেই ফরচুন বরিশাল আগের বুধবার রংপুর রাইডার্সকে দ্বিতীয় কোয়ালিফায়ারে হারিয়ে নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। দেশের সাবেক অধিনায়কের জন্য দলনেতা হিসেবে বিপিএলে এটি প্রথম শিরোপার লড়াই। অন্যদিকে সকালে বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান ঢাকার সদর ঘাটে আহসান মঞ্জিলে ট্রফি নিয়ে ফটোসেশনে আসেননি দুই দলের অধিনায়করা।
সেখানে বরিশালের হয়ে উপস্থিত ছিলেন মেহেদী হাসান মিরাজ ও কুমিল্লার তরুণ ক্রিকেটার জাকির আলী অনিক। দলের হয়ে পঞ্চম শিরোপ জয়ে প্রস্তুত দল। ততিনি বলেন, ‘ যেহেতু ফাইনাল ম্যাচ; অবশ্যই বরিশাল দল অনেক ভালো পারফরম্যান্স করেই আসছে। আমরাও প্রতিপক্ষ হিসেবে সব টিমকেই সব সময় সম্মান করি। ফাইনালেও এর ব্যতিক্রম থাকবে না। আমরা সব সময় চেষ্টা করবো ফাইনালেও আমাদের সেরা ক্রিকেট খেলতে।’ অন্যদিকে শুরুতেই হাতশ করলেও ফরচুন বরিশাল শেষ পর্যন্ত দারুণ ভাবে জ্বলে উঠে। নিশ্চিত করে ফাইনালে খেলা। এই দলের অন্যতম সদস্য জাতীয় দলের তারাকা মেহেদী হাসান মিরাজও দারুণ আত্মবিশ্বাসী। তবে চার বার চ্যাম্পিয়ান কুমিল্লা বলে কথা তাই সমিহতো রাখতেই হয়। তিনি বলেন, ‘আপনি দেখেন কুমিল্লা সব সময় বড় দল। তারা অনেক ভালো দল বানায়। প্রতিপক্ষ হিসেবে অবশ্যই চ্যালেঞ্জ হবে, সহজ হবে না। দুই দলের খেলাটা অনেক ভালো হবে। কারণ আমাদের দলও অনেক শক্তিশালী, আমাদের দলের অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছেন এবং দেশের বাইরের যারা আছেন তারাও ভালো। কিন্তু দুই দলের খেলাটা এবার ভালো হবে, আমার কাছে মনে হয়।’ তবে প্রথম বার শিরোপা জয়ে জন্য যে তারা প্রস্তুত সেটিও বলতে ভুলেননি। তিনি বলেন, ‘হ্যাঁ আমি কখনো ট্রফি জিতিনি বিপিএলে। যদি এবার চ্যাম্পিয়ন হতে পারি, এটাই আমার জন্য প্রথম চ্যাম্পিয়ন হব। এর আগে দুবার ফাইনাল খেলেছি, এটা নিয়ে তিনবার খেলব। ফাইনালে জিততে পারিনি, কিন্তু আশা করব চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং সবাই চায় চ্যাম্পিয়ন হতে। কুমিল্লা ওরাও চায় চ্যাম্পিয়ন হতে, আমরাও চাই।’ গতকাল মাঠে বলে আঘাত লাগা কুমিল্লা ও দেশের সেরা পেসার মোস্তাফিজুর রহমানকে দলের অনুশীলনে দেখা গেছে। ধারণা করা হচ্ছে তিনি ফাইনাল খেলবেন। অন্যদিকে বরিমালের অন্যতম শক্তি পরিচিতি বিদেশি ক্রিকেটা ডেভিডমিলারের চলে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি ফাইনালে খেলবেন বলেই জানা গেছে। দুই দলই তাদের সেরাটা দিয়ে মাঠের লড়াইয়ে প্রস্তুত। বিপিএলের প্রথম আসরে ২০১২ ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে বরিশাল বার্নার্স। এরপর ২০১৫ তে তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরে রানার্সআপ হয় বরিশাল বুলস। এরপর ২০২২ অষ্টম আসরেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরে যায় ফরচুন বরিশাল। নতুন ফ্র্যাঞ্জাজি মালিক এসেও তাদের ভাগ্য বদলাতে পারেনি। তবে হাল ছাড়েনি তারা। এবার ১০ম আসরের ফাইনালেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে পেল বরিশাল। বিপিএলে এনিয়ে তৃতীয়বার ফাইনালে দেখা হচ্ছে বরিশাল-কুমিল্লার। অতীতে দুইবারের দেখা কুমিল্লার বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে বরিশাল। এবার হয়তো সেই আক্ষেপ ঘুচাতে চাইবে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। শুক্রবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বরিশাল-কুমিল্লা।
জৈন্তাবার্তা/জেএ




