স্ত্রীর টাকায় পড়াশোনা, চাকরি পেয়েই তাকে অস্বীকার!
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৩ PM

স্ত্রীর টাকায় পড়াশোনা, চাকরি পেয়েই তাকে অস্বীকার!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৩ ০৯:২৫:০৫ AM

স্ত্রীর টাকায় পড়াশোনা, চাকরি পেয়েই তাকে অস্বীকার!

সরকারি ট্যাক্স কর্মকর্তা হিসাবে নিয়োগ পাওয়ার পর অন্য সঙ্গী বেছে নিয়েছেন কামরু হাথিল


স্বামীর পড়াশোনার খরচ জোগাতে অন্যের বাড়িতে বাসন মাজতেও দ্বিধা করেননি স্ত্রী। স্বামীর সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সহায়তার জন্য সম্ভাব্য সবকিছুই করেছেন তিনি। কিন্তু পরীক্ষায় পাশ করে চাকরি পাওয়ার পর আর সেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটালেন স্বামী। সরকারি ট্যাক্স কর্মকর্তা হিসাবে নিয়োগ পাওয়ার পর অন্য সঙ্গী বেছে নিয়েছেন তিনি।

মর্মান্তিক এই ঘটনা ভারতের মধ্যপ্রদেশে ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি ওই ট্যাক্স কর্মকর্তার নাম কামরু হাথিল। তার স্ত্রীর নাম মমতা। মধ্যপ্রদেশের বাসিন্দা কামরু এবং মমতা ভালবেসে বিয়ে করেছিলেন ২০১৫ সালে। সেই সময় কামরু ছিলেন বেকার যুবক। স্নাতক হলেও চাকরি জোটেনি। মমতাই কামরুকে বলেছিলেন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে। কথা দিয়েছিলেন, যাবতীয় খরচ তিনি জোগাবেন।

প্রতিযোগিতামূলক পরীক্ষার পেছনে খরচও কম নয়। মমতা সেই খরচ চালানোর জন্য গৃহপরিচারিকার কাজ করতেও দ্বিধা করেননি। মমতা বলেন, তিনি বাড়ি বাড়ি বাসন মাজা, ঘর মোছার কাজ করেছেন। কামরু যাতে তার প্রয়োজনীয় বই হাতে পেতে পারেন, সে জন্য বাড়তি সময়ে বইয়ের দোকানেও কাজ করেছেন তিনি। অবশেষে ২০১৯-২০ সালের কমার্শিয়াল ট্যাক্স কর্মকর্তার পরীক্ষায় সফল হয়েছেন তিনি। সরকারি চাকরি নিয়ে মধ্যপ্রদেশের রতলামে যোগদানও করেছেন। তার পরই মমতা সম্পর্ক ভাঙার আঁচ পান।

দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, চাকরিতে যোগদানের পরপরই মমতাকে তার বাবার বাড়িতে চলে যেতে বাধ্য করেন কামরু। অন্য এক নারীর সঙ্গে থাকতে শুরু করেন নিজের বাড়িতে। মমতাকে তিনি জানিয়ে দেন, আর তার সঙ্গে থাকতে চান না। 

২০২১ সালে এই ঘটনার পর মমতা মামলা করেছিলেন কামরুর বিরুদ্ধে। কামরু সেই সময় আদালতকে বলেন, মমতা তার স্ত্রী। তাকে মাসে ১২ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। সম্প্রতি মমতা অভিযোগ করেছেন, কামরু তার প্রতিশ্রুতি পালন করেননি। যে কারণে তিনি আবারও মামলা করেছেন তার স্বামীর বিরুদ্ধে।

সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পাচ্ছেন সিলেটের আরাফ
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক