সংসার ছাড়লেও রাজনীতি ছাড়বেন না মাহি
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ AM

সংসার ছাড়লেও রাজনীতি ছাড়বেন না মাহি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৮/০৩/২০২৪ ১০:৩৪:৫৫ AM

সংসার ছাড়লেও রাজনীতি ছাড়বেন না মাহি

সংসার ছাড়লেও রাজনীতি ছাড়বেন না মাহি।


সংসার ছাড়লেও রাজনীতি ছাড়বেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি তার সংসার ভেঙ্গেছে। ফলে প্রশ্ন উঠেছে, রাজনীতিও কি ছাড়বেন তিনি?

এ ব্যাপারে মাহির স্পষ্ট বক্তব্য তিনি রাজনীতি ছাড়বেন না। অভিনয় ও রাজনীতি সমান্তরালে চালাবেন। তৃণমূল থেকে নতুন করে রাজনীতি শুরু করবেন। তার শৈশব-কৈশোরে বেড়ে উঠা তানোর উপজেলায় রাজনীতি করবেন।

তিনি বলেন, শুরুতে কেন্দ্র থেকে রাজনীতি শুরু করেছিলাম। এখন তৃণমূল বা শূন্য থেকে শুরু করব।

উল্লেখ্য, মাহি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে পরবর্তীতে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নেন। তিনি নৌকা প্রার্থীর কাছে পরাজিত হন। তারপর সংরক্ষিত নারী আসন থেকেও আওয়ামী লীগের মনোনয়ন চান। সেটাও তিনি পাননি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু