পরী বললেন, ‘নিজের প্রেমেই বুদ হয়ে রই’
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ AM

পরী বললেন, ‘নিজের প্রেমেই বুদ হয়ে রই’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৩/২০২৪ ১১:৪৩:৪০ AM

পরী বললেন, ‘নিজের প্রেমেই বুদ হয়ে রই’

ছবি: সংগৃহীত


সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্ণতা ছড়ালেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। রোববার রাতে নিজের ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে তিনটি ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। যেখানে বেশ খোলামেলা রূপেই দেখা মিলল তার।

ছবিতে দেখা যায়, একটি রুমে গোসলের আগে পানিতে পা ভাসিয়ে বসে আছেন পরীমণি। কেবল সাদা একটি তোয়ালে জড়িয়ে আছেন শরীরে। সেই অবস্থাতেই ক্যামেরার দিকে তাকিয়ে বেশ কয়েকটি ছবি তুলেছেন তিনি। ছবিগুলো ফেসবুকে প্রকাশ করে পরী লিখেছেন, ‘নিজের প্রেমেই বুদ হয়ে রই, অন্য প্রেমের সময় পাই কই’।

পরীমণির এই ক্যাপশন বুঝতে খুব একটা কষ্ট করতে হয়নি ভক্তদের। কারণ সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, জীবনে নতুন করে আর কোনো প্রেম আসবে না, সেটা লিখে দিতে পারেন তিনি।

এমন মন্তব্যের পরই ঠিক একই ক্যাপশনে নিজের প্রতি ভালোবাসা প্রকাশ করেই ছবিগুলো ফেসবুকে দিলেন পরী। তার সেই ছবিতে মুগ্ধতার কথা জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মন্তব্যঘরে তিনি একশব্দে লিখেছেন, ‘মুগ্ধ’।

এর আগে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে পরীমণি বলেছেন, ‘আমার জীবনে আর কখনও প্রেম আসবে না, তা আমি লিখে দিতে পারি। এখন আমার জীবনে কোনো উটকো ঝামেলা নেই। কেন শুটিংয়ে দেরি হলো? শুটিংয়ে কী কী কাজ করেছি, কাজের ফাঁকে কী করেছি, এসব জবাব দেয়ার কোনো ঝট ঝামেলা পোহাতে হয় না। তবে আমার খাঁটি প্রেম হলো আমার ছেলে। আমার জীবনে যেমন ও ছাড়া কেউ নেই, তেমনি পদ্মর আমি ছাড়া কেউ নেই। আমরা এখন ভীষণ ভালো আছি।’

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ-কলকাতার যৌথ প্রযোজনায় ‘রক্ত’ ও ‘স্বপ্নজাল’ সিনেমায় কাজ করেছেন পরীমণি। এছাড়াও দেশেও বেশ কয়েকটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। 

এম সি



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু